অপূর্ব সৌন্দর্যের বান্দরবানে মারমা জাতির বসবাস (জনগোষ্ঠী বসবাস করে)। আর তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। তাদের উপাসনালয়ের নাম বৌদ্ধ বিহার। আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানে তার নাম উজানিপাড়া মহাবৌদ্ধ বিহার। এটি মারমাদের ঐতিহ্যের অংশ।
বিভিন্ন রাজারা বান্দরবান শাসন করে গেছেন। তাদের মধ্যে মারমা রাজারা অন্যতম। এক মারমা রাজার উদ্যোগে এই বিহারটি তৈরি হয়েছিল। এই বিহারে বৌদ্ধ ধর্মালম্বীরা তাদের ধর্মীয় আচার পালন করে থাকেন।
এই বিহারের প্রবেশ পথটি তৈরি হয়েছে ১৯৯৯ সালে। এখানে অনেক অনাথ শিশুরা পড়াশোনা করে এবং তাদের দেখভালও করা হয়।
মারমাদের নিজস্ব ভাষা টিকিয়ে রাখার জন্যও এই বৌদ্ধ বিহার অবদান রাখছে।
এখানে তিনটি ভবন আছে যার মধ্যে মাঝখানেরটি হল মূল মন্দির, দুই পাশের একটি হল সীমাঘর, অন্যটি হল নতুন একটি মন্দির যা তৈরি হয়েছে কয়েকদিন আগে।
এটি শুধু মারমাদের নয় বাংলাদেশেরই ঐতিহ্যের অংশ।