সব শিশুর হাতে বছর শুরুতেই বিনে পয়সায় পাঠ্যবই তুলে দিচ্ছে সরকার।তবে এসব বইয়ের কাগজ-আঠা-সেলাইয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে। অনেকের বইয়ের সেলাই টেকে না, পানিতে ভিজলে ঝাপসা হয়ে যায় লেখা। শিশু সাংবাদিক আশিকুর রহমান সোহানের প্রতিবেদন
বন্যায় ক্ষেত-খামার, রাস্তা-ঘাট, উঠোন-ঘর প্লাবিত হলে রোগ-বালাই ছড়িয়ে পড়ে। আর পানি কমলেও দুর্ভোগ কমে না। তখনও ছেলে-বুড়ো সবারই হতে পারে নানান রোগ। এমন কি মায়ের গর্ভের শিশুটিও নিরাপদ নয়। বন্যা এলাকা ঘুরে শিশু সাংবাদিক আশিকুর রহমান সোহানের প্রতিবেদন
মোবাইল গেমসে আসক্ত শিশু-কিশোররা লেখাপড়া-খেলাধুলা-গল্পগুজব বিমুখ হয়ে পড়ছে। কোনো কোনো গেমে খেলতে হয় দিনে পর পর। কিশোররা সব সময় ভাবনায় থাকে কী চাল দেবে এরপর। এমন কি মাঝরাতে ঘুম থেকে উঠেও চাল দেয় তারা।শিশু সাংবাদিক আবুল হাসনাতের প্রতিবেদন
মানিকগঞ্জে শিশুদের চিকিৎসায় ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসপাতালে শিশুদের আলাদা ওয়ার্ড না থাকায় মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছে অনেক শিশুকে। নোংরা পরিবেশে বিছানার চেয়ে বেশি রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরা। শিশু সাংবাদিক হাসান শিকদারের প্রতিবেদন
ছেলে-মেয়ের লেখাপড়ার কথা ওরা খুব একটা ভাবেন না। তাদের দুশ্চিন্তা- পরের বেলা কী খাবেন। দুমুঠো খেয়ে বাঁচার তাগিদে সিরাজগঞ্জের চরাঞ্চলের এসব মানুষ মানিকগঞ্জে এসে ঘর বেঁধেছে। শিশু সাংবাদিক আশিকুর রহমান সোহানের প্রতিবেদন
শহরে চার দেয়ালে বন্দি শিশুদের জীবনে দীগন্ত জোড়া খোলা প্রান্তর দেখা হয় না। খোলা মাঠে, নদীর হাওয়ায় প্রাণ খুলে শ্বাস নেওয়ার অনুভূতি তাদের কমই ঘটে। মানিকগঞ্জে তাই ছুটির দিনে ভিড় জমে বেওথা নদীর পাড়ে। শিশু সাংবাদিক মহসিন মোহাম্মদ মাতৃকের প্রতিবেদন
শিশু-কিশোররা টিভিতে বিদেশি চ্যানেলই বেশি দেখে। পছন্দের তালিকায় কার্টুন থাকলেও বড় হতে হতে সিরিয়ালসহ অন্যান্য অনুষ্ঠান দেখে। অভিভাবকরা চান দেশের চ্যানেলগুলো শিশু উপযোগী অনুষ্ঠান বেশি বেশি সম্প্রচার করুক। শিশু সাংবাদিক আল জাবেরের প্রতিবেদন
শিক্ষার প্রতি আগ্রহ বাড়লেও মানিকগঞ্জের এক বস্তিতে গিয়ে দেখা যায় অনেক শিশুই স্কুল থেকে ঝরে পড়েছে। অভিভাবকদের ইচ্ছা থাকলেও স্কুল ছাড়িয়ে কাজে দিচ্ছে সন্তানকে অনেক বাবা-মা। বেউথার বস্তি ঘুরে মহসিন মোহম্মদ মাতৃকের প্রতিবেদন।
মানিকগঞ্জে শিশু পার্কের দাবি পূরণের আশা দেখা দিয়েছে। এ নগরের মেয়র গাজী কামরুলহুদা সেলিম জানিয়েছেন শিশু পার্কের জন্য তিনি জমির খোঁজ করছেন। দ্রুত তা বাস্তবায়নও করার ইচ্ছার কথাও জানিয়েছেন। শিশু সাংবাদিক সাদিয়া রহমান ঝিলিক এর প্রতিবেদন
বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসে পকেটমার চক্রে জড়িয়ে পড়ে এক শিশু। পুলিশের হাত ঘুরে সে এখন সংশোধনাগারে। সে জানাচ্ছে সেই অন্ধকার জগতের চিত্র। মোহসিন মোহাম্মদ মাতৃকের প্রতিবেদন।
অপরাধে জড়িয়ে পড়া ছিন্নমূল শিশু-কিশোরদের নতুন জীবনদানে কাজ করছে মানিকগঞ্জের বেতিলা গ্রামে এক আশ্রয় কেন্দ্র। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় সরকারি এই কেন্দ্রে দেশের নানান এলাকা থেকে পাঠানো হয় এদের। স্বাবলম্বী হতে লেখাপড়ার পাশাপাশি শিখছে হাতের কাজও।শিশু সাংবাদিক হাসান শিকদারের প্রতিবেদন।
ঈদ আনন্দে মাততে প্রস্তুতি নিচ্ছে শিশুরা। জামা-জুতা ছাড়াও সাজগোজেও আকর্ষণ তাদের। মানিকগঞ্জের শিশুদের বাজার সদাই নিয়ে প্রতিবেদন।