নেত্রকোণার সদর উপজেলার সতরশ্রী এলাকার কমিউনিটি ক্লিনিকটি চালু হওয়ার পর থেকে পাল্টে গেছে এখানকার চিত্র। শিশু, মা , বৃদ্ধ থেকে সব বয়সীরাই প্রাথমিক চিকিৎসা নিতে এখানে আসছেন। নেত্রকোণা থেকে শিশু সাংবাদিক স্বর্ণা সরকারের প্রতিবেদন
অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নলিনী রঞ্জন সরকারের পূর্ব পুরুষদের ভিটা অবহেলা অযত্নে পড়ে আছে। নেত্রকোণার কেন্দুয়া পৌরশহর থেকে চার কিলোমিটার দুরে সাজিউড়া গ্রামে এ বাড়ি ঘিরে পর্যটন শিল্প গড়ের তোলার দাবি এলাকাবাসীর। শিশু সাংবাদিক রাত্রি দাসের প্রতিবেদন
শীতকাল এলেই নেত্রকোণার ধনু, সোমেম্বরী, উব্দাখালি, কংস ও মগড়া নদীর পাড় মুখরিত হয়ে যায় সৌখিন মাছ শিকারিদের পদচারণায়। শিশু সাংবাদিক স্বর্ণা সরকারের প্রতিবেদন
নেত্রকোণার দুর্গাপুরে গারো জনজাতির নবান্ন উপলক্ষে হানড্রেড ড্রামস ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘দক্কে দাম্মে খুশি অংঙে আনসেং আৎনা আসংখো’ অর্থাৎ ‘সুরে ছন্দে আলোকিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’ ধ্বনি দিয়ে উৎসবটি পালন করা হয়। শিশু সাংবাদিক শ্রুতি আদ্রিতা আরেং এর প্রতিবেদন।
রাসপূর্ণিমা উৎসব উপলক্ষে নেত্রকোণার নরসিংহ জিউর আখড়ায় নয় দিনব্যাপী কীর্তন শুরু হয়েছে। ভারতসহ দেশের বিভিন্ন জেলার কীর্তনীয়ারা উৎসবে কীর্তন পরিবেশন করছেন। শিশু সাংবাদিক মেহের নিগার রোদসীর প্রতিবেদন।
নবান্ন উৎসবে মেতেছে নেত্রকোণার সাধারণ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে পিঠা উৎসব। শিশু সাংবাদিক মেহের নিগার রোদসীর প্রতিবেদন
নেত্রকোণার মোগল আমলের পুরাকীর্তি রোয়াইলবাড়ি দূর্গটি সংরক্ষণ করে এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে এলাকাবাসী। শিশু সাংবাদিক রাত্রি দাসের প্রতিবেদন।
বাড়ির উচ্ছিষ্ট দিয়ে জৈব সার উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষক। বাড়ির আঙিনায় পাশাপাশি দুইটি গর্ত করে তাতে উচ্ছিষ্ট ফেলে পচিয়ে জৈব সার তৈরি করছেন তারা। শিশু সাংবাদিক অনিন্দ্য পাল চৌধুরীর প্রতিবেদন
নেত্রকোণার দুর্গাপুর–শ্যামগঞ্জ সড়কের ভাঙা দশার কারণে যান চলাচল বন্ধ থাকায় পর্যটন শিল্পে বিপর্যয় নেমেছে। শিশু সাংবাদিক অনিন্দ্য পাল চৌধুরীর প্রতিবেদন
নেত্রকোণার দুর্গাপুরের এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গারো পাহাড়গুলো। সাদা মাটির পাহাড়, ছোট ছোট টিলা, পাহাড় ঘেঁষে সোমেশ্বরী নদী স্বর্গীয় রূপসুধা নিয়ে হাতছানি দিচ্ছে। শিশু সাংবাদিক অনিন্দ্য পালের তথ্যচিত্র
নেত্রকোণায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ পাচ্ছে গারো ও হাজং শিশুরা। শিশু সাংবাদিক অনিন্দ্য পাল চৌধুরীর প্রতিবেদন
নেত্রকোণার চন্ডীগড়ের নাথপাড়ায় অনিকেত বৃদ্ধালয়ে বসবাস করেন কয়েকজন প্রবীণ। তাদের সুখ-দুখের কথা জানাচ্ছে শিশু সাংবাদিক অনিন্দ্য পাল চৌধুরী